আজ থেকে শুরু হচ্ছে শিশুদের করোনা টিকা কার্যক্রম

১১ অক্টোবর ২০২২, ০৯:৩২ AM
শিশুদের করোনা টিকা কার্যক্রম

শিশুদের করোনা টিকা কার্যক্রম © সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে দেশের জেলা-উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে শুরু হবে এ কার্যক্রম। এক কোটির বেশি স্কুল শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় নিয়ে আসতে বিশেষ এই ক্যাম্পেইন চলবে আগামী ১২ দিন।

করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক গণমাধ্যমকে জানান, এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনিটি টিকা দেওয়া হবে। সারাদেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বিসিএসের মতোই পছন্দের চাকরি ‘বাংলাদেশ ব্যাংকের এডি পদ’।

শামসুল হক জানান, প্রথমে শিশুদের স্কুলকেন্দ্রিক টিকাদান শুরু হবে। পরবর্তীকালে তা কমিউনিটি পর্যায়ে দেওয়া হবে। এ টিকার দুটি ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়।

কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইন লিস্টিংয়ের মাধ্যমে করোনার টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬