বকশি বাজার এলাকায় জনসাধারণের প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

০৮ অক্টোবর ২০২২, ০৬:৪৪ PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © লোগো

আগামী ১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন–এর বার্ষিক কোয়ালিফাইং ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি) এবং ডিএএমএস (ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে বকশি বাজারে অনুষ্ঠেয় ‌‘সরকারি মাদ্রাসা-ই-আলিয়া’ পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ আদেশ আগামী ১০ অক্টোবর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবত থাকবে।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close