আগামী সপ্তাহে বাসায় ফিরবেন আবু হেনা রনি

০২ অক্টোবর ২০২২, ০৪:১১ PM
আবু হেনা রনি

আবু হেনা রনি © ফাইল ছবি

কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে আগামী সপ্তাহের শুরুতেই বাসায় ফিরতে পারবেন। তার অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক।

রবিবার (২ অক্টোবর) এ তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, রনির অবস্থা আগের চেয়ে বেশ ভালো। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, কথা বলা ও চলাফেরা করতে পারছেন। আমরা আগামী সপ্তাহের শনি বা রোববার ছুটি দিয়ে দেবো।

গত ২৪ সেপ্টেম্বর আবু হেনা রনিকে এইচডিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। কেবিনে তাকে একটু আলাদা করে রাখা হয়েছিল। পরিবার ছাড়া অন্য কোনো পরিদর্শক বা গণমাধ্যমের কাউকেই যেতে দেওয়া হয়নি। পরিবারের বাইরে অন্য কারও সঙ্গে কথা বলার মতো অবস্থাও ছিল না তার। কেবিনের সামনে আনসার ও পুলিশ সদস্য রাখা হয়েছিল।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬