জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

০২ অক্টোবর ২০২২, ১২:৫৭ PM
 ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবরকে উৎপাদনশীলতা দিবস ঘোষণা করেন

২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবরকে উৎপাদনশীলতা দিবস ঘোষণা করেন © সংগৃহীত

আজ ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস। উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে ২০১২ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবরকে উৎপাদনশীলতা দিবস ঘোষণা করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য।’

রাষ্ট্রপতি বলেন, ‘উৎপাদনশীলতা বাড়লে শ্রমিকরা বেশি মজুরি পাবেন। মালিকরাও অধিক মুনাফা পাবেন। ভোক্তারা পাবেন সস্তায় মানসম্পন্ন পণ্য ও সেবা। সর্বোপরি উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে সরকারের আয় বাড়বে, শিল্পায়ন ত্বরান্বিত হবে। এতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন সহজ হবে। দেশে উৎপাদনশীলতা বাড়াতে সরকারের ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি বছর গড়ে ৫ দশমিক ৬ শতাংশ হারে উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে প্রশ্নফাঁস: ২ সহকারী শিক্ষক ২ দিনের রিমান্ডে

বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে শিল্পখাতের সকল উৎপাদন কার্যক্রম আধুনিক প্রযুক্তি নির্ভর তথা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা উপযোগী করার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা প্রয়োজন।

শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অরগানাইজেশন (এনপিও) দেশে উৎপাদনশীলতা বাড়াতে সহযোগিতা করার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তর। দিবসটি পালনে এনপিও নানা কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি ক্ষুদে বার্তার মাধ্যমে দেশবাসীকে উৎপাদনশীলতা সম্পর্কে বার্তা দেওয়া হবে।

মিরসরাইয়ে ট্রাকভর্তি চোরাই রড জব্দ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন আবারও স্টাইল হয়ে উঠছে তারযুক্ত হেডফোন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের পোষ্টের ৯ ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬