চার বাংলাদেশি নারীকে আটক করেছে বিএসএফ

২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:০২ PM
ভারতীয় সীমান্ত

ভারতীয় সীমান্ত © সংগৃহীত

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে চার বাংলাদেশি নারী ও সাহায্যকারী তিন ভারতীয়কে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক বাংলাদেশি নারীরা খুলনা, যশোর, ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তিন ভারতীয়ের প্রত্যেকেই জলপাইগুড়ি জেলার বাসিন্দা। শুক্রবার জলপাইগুড়ি জেলার রাধাবাড়ি বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের অধীন পাঠানপাড়া বিওপি গোয়েন্দা শাখা জানতে পারে কয়েকজন বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের খবর পেয়েই অভিযান চালান তদন্তকারীরা। তিন ভারতীয়র সহযোগিতায় ওই নারীরা এ দেশে প্রবেশের চেস্টা করছিলো। এ ব্যাপারে মোট সাতজনকে আটক করা হয়েছে।

আটকের পর জেরায় বাংলাদেশি নারীরা জানিয়েছেন, তারা কাজের খোঁজে মুম্বাই যাচ্ছিলেন। তবে তদন্তকারীরা এই ঘটনার পেছনে কোনো নারী পাচারকারী চক্র কাজ করছে কি না, তাদের যৌন ব্যবসায় কাজে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে।

আটক কজনকে জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। শনিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলার কথা।

ট্যাগ: আটক
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close