যুক্তরাষ্ট্রে ৩ বছরের শিশুর গুলিতে মায়ের মৃত্যু

২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে তিন বছরের শিশুর ছোড়া গুলিতে দুর্ঘটনাক্রমে তার মায়ের মৃত্যু ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ ক্যারোলিনায় এ ঘটনা ঘটে। স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তার মাধ্যমে পাওয়া এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট।

নিহত কোরা লিন বুশ (৩৩) স্পার্টানবার্গের বাসিন্দা। দুর্ঘটনার পর কোরাকে স্থানীয় হাসপাতালে নেয়ার দুই ঘন্টা পরে তিনি মারা যান।

আরও পড়ুনঃ খসে পড়ছে আস্তরণ, ঝুঁকিতে নোবিপ্রবির প্রশাসনিক ভবনের কার্যক্রম

স্থানীয় শেরিফের অফিসের একটি ফেসবুক পোস্টে বলা হয়, শিশুটি একটি অনিরাপদ আগ্নেয়াস্ত্র নিয়ে খেলার সময় এই দুর্ঘটনা। শেরিফের অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে দেখা গেছে ওই শিশু দুর্ঘটনাক্রমে গুলি ছুঁড়লে এতে তার মা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।' 

উল্লেখ্য, চলতি বছরে যুক্তরাষ্ট্রে শিশুদের অন্তত ১৯৪টি গুলি করার ঘটনা ঘটেছে। এতে ৮২ জনের মৃত্যু ও ১২৩ জন আহত হয়েছে।

সুত্র: নিউইয়র্ক পোস্ট

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬