চাকরি না পাওয়ার হতাশায় যুবকের আত্মহত্যা

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬ PM
অমিত কুমার সূত্রধর

অমিত কুমার সূত্রধর © সংগৃহীত

ময়মনসিংহে একটি ছাত্রাবাসের দরজা ভেঙে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার হতাশায় আত্মহত্রা করেছেন ওই  যুবক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া এলাকার মাজার শরীফ রোডস্থ একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম অমিত কুমার সূত্রধর (২৬)। নিহত অমিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জামিরাকান্দা গ্রামের অনিল কুমার সূত্রধরের ছেলে। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস ও মাস্টার্স পাশ করে চাকরি খুঁজছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি বলেন, অমিত মাস্টার্স শেষ করে ছাত্রবাসে থেকে চাকরির জন্য চেষ্টা করে আসছিলেন। চাকরি না পাওয়ায় তিনি হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে অমিতকে ফোনে না পেয়ে বিষয়টি তাদের এক আত্মীয়কে জানায় পরিবার। পরে ওই আত্মীয় তার ছাত্রবাসে এলে রুমের দরজা বন্ধ পান। এ সময় তিনি জানালা দিয়ে অমিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
close