দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপে থাকবেন আনসার সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২২, ০২:২৮ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ,দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ কথা জানান তিনি।

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না, তা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দাদের কাছে তেমন কোনো খবর নেই। এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে।

আরও পড়ুন: চাকরির বয়স বৃদ্ধির আন্দোলন, আ.লীগের ইশতেহারে কী প্রতিশ্রুতি ছিল?

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে।’
এসব ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে বলে জানান তিনি।‘বঙ্গবন্ধুর দেশে পূজা করতে পারবে না, বড়দিন করতে পারব না, বৌদ্ধ পূর্ণিমা হবে না বা ঈদ হবে না, এটা কখনও করতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক থাকলে গত বছর কুমিল্লার ঘটনা ঘটত না। কোনো জায়গায় বিশেষ ব্যবস্থা নিতে হলে নেয়া হবে।’

ট্যাগ: জাতীয়
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence