শোকজ দিল নায়েম

মন্ত্রী-মন্ত্রীর বউ-পিএসরা ডিও লেটার বিক্রি করছেন—শিক্ষা ক্যাডার কর্মকর্তার পোস্ট

১২ মে ২০২৬, ০৯:৫৯ PM
আরিফ মোহাম্মদ ফরহাদ

আরিফ মোহাম্মদ ফরহাদ © সংগৃহীত

সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের ডিও লেটার নিয়ে ফেসবুকে পোস্ট করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের এক প্রভাষককে। ওই কর্মকর্তার নাম আরিফ মোহাম্মদ ফরহাদ। 

সরকারি চাকরিতে থেকে সরকার, মন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পর্কে আপত্তিকর, অশোভন ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগ এনে তাকে এ নোটিশ দিয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)। গত ১০ মে নায়েমের পরিচালক প্রফেসর প্রিম রিজভী স্বাক্ষরিত নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

জানা গেছে, চলমান ২০৭তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণরত অবস্থায় গত ৯ মে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন আরিফ ফরহাদ। সেখানে তিনি লিখেছেন—‘মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে এমপি-মন্ত্রীদের ডিও লেটারের পাইকারি/খুচরা ব্যবসাটা বন্ধ করুন। টাকার বিনিময়ে সমাজের ধান্ধাবাজ লোকজন কিনে নিচ্ছে ডিও। জামাত-শিবিরের গুপ্ত লোকজন ইতিমধ্যে কিনে নিচ্ছে ডিও। এমপি/মন্ত্রী বেচে, মন্ত্রীর বউ বেচে, পিএস বেচে এসব ডিও।’

পোস্টে আরও বলা হয়, ‘সত্যিকারের দেশপ্রেমিক, সৎ ও দলপ্রেমিক লোকজনকে এমপি-মন্ত্রী এবং তাদের পিএসরা কোনো ডিও দেয় না, মাসের পর মাস অপেক্ষা করতে বলে।’

নায়েমের শোকজের নোটিশে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারীর জন্য এ ধরনের বক্তব্য শোভন আচরণ, পেশাগত নিরপেক্ষতা, প্রশাসনিক সৌজন্য ও সরকারি চাকরিবিধির পরিপন্থী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশনা ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এ পোস্ট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬