ফেসবুকে সরকারের বিরুদ্ধে পোস্ট, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে শোকজ

১১ মে ২০২৬, ১০:৪৫ PM
সরকারের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট

সরকারের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট © প্রতীকী ছবি

ফেসবুকে সরকার, মন্ত্রী, সচিব ও সরকারি অন্যান্য কর্মকর্তা সম্পর্কে আপত্তিকর, অশালীন ও বিতর্কিত মন্তব্যের (পোস্ট) অভিযোগে ঢাকা কলেজের এক প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম আরিফ মোহাম্মদ ফরহাদ। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২০৭তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণকালে তিনি এসব আপত্তিকর মন্তব্য করেন বলে জানা গেছে। 

রবিবার (১০ মে) নায়েমের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে নায়েম। অভিযুক্ত শিক্ষকের কাছে এরই মধ্যে শোকজ নোটিশটি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) চলমান ২০৭তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণরত অবস্থায় গত ৯ মে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে সরকার, মন্ত্রী, সচিব এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন আপত্তিকর, অশোভন ও বিতর্কিত মন্তব্য পরিলক্ষিত হয়। তার এ কর্মকাণ্ড একজন সরকারি কর্মচারীর শোভন আচরণ, পেশাগত নিরপেক্ষতা, শৃঙ্খলা ও প্রশাসনিক সৌজন্যের পরিপন্থী। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর প্রাসঙ্গিক বিধান এবং মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা বা নীতিমালার পরিপন্থী বলেও বিবেচিত হয়। এ পোস্টের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলেও প্রতীয়মান হয়।

এমন অবস্থায় কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে এ বিষয়ে একতরফা বিধি মেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দালাল ছাড়া পাসপোর্ট মেলে না, টাকা দিলেই সমাধান—ঝালকাঠি পাসপ…
  • ৩০ আগস্ট ২০২৬
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসার ১৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অধ…
  • ৩০ আগস্ট ২০২৬
নাটকের অবসান, বদলে গেল আসিয়ান কাপে ম্যানেজার
  • ৩০ আগস্ট ২০২৬
৫০০ দাখিল মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর দাবি
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ আগস্ট ২০২৬