এসএসসি

বহিষ্কার-পরীক্ষা বাতিলের ৮ কারণ জানাল বোর্ড

১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বহিষ্কার ও পরীক্ষা বাতিলের ৮টি কারণ নির্ধারণ করে নীতিমালা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়। 

নীতিমালায় বলা হয়, যদি কোনো পরীক্ষার্থী তার উত্তরপত্র দাখিল না করে, তাহলে কক্ষ প্রত্যবেক্ষক তাৎক্ষণিক ঘটনাটি লিখিতভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা/কেন্দ্রসচিবকে জানাবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা/কেন্দ্রসচিব অবিলম্বে তল্লাশি করবেন ও স্থানীয় থানায় বিষয়টি সম্পর্কে জিডি করবেন এবং জিডির কপিসহ ঐ দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট একটি প্রতিবেদন পাঠাবেন ।

এতে বলা হয়, যদি কোনো পরীক্ষার্থীর নিকট প্রবেশপত্র ও রেজিঃকার্ড ব্যতীত কোনো বই, খাতা অথবা অন্য কোনো কাগজপত্র পাওয়া যায় তাহলে সে অসদুপায় অবলম্বন করেছে বলে গণ্য হবে এবং নিয়মানুসারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো পরীক্ষার্থীকে কোনো লেখা হতে নকল করতে, কথা বলতে ইশারা করতে অথবা অন্য কোনো পরীক্ষার্থীর উত্তরপত্রের প্রতি দৃষ্টিপাত করতে দেখলে তাকে বহিষ্কার করা যাবে। 

এতে আরও বলা হয়, উত্তরপত্রের অভ্যন্তরে কোনো পৃষ্ঠায় অথবা প্রশ্নের কোনো উত্তরে পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিঃ নম্বর, নাম, পিতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অথবা কোনো অপ্রাসঙ্গিক ও আপত্তিজনক লেখা, কোনো অসঙ্গত মন্তব্য বা অনুরোধ থাকলে বা এ রকম চিহ্ন থাকলে যাতে উত্তরপত্রটি নির্দিষ্ট কোনো পরীক্ষার্থীর বুঝা যায় তবে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শৃঙ্খলা সম্পর্কিত নিয়মাবলিতে আরও বলা হয়, পরীক্ষার্থী প্রশ্নপত্র, চুষকাগজ বা প্রবেশপত্রের ওপরে প্রশ্নের উত্তর অথবা অন্য কিছু লিখতে পারবে না । পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করার পূর্বে তার উত্তরপত্র কক্ষ প্রত্যবেক্ষকের নিকট জমা দিয়ে যাবে; কখনোই উত্তরপত্র ডেস্কের ওপর ফেলে রেখে যাবে না। পরীক্ষার্থীদের উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় এবং প্রবেশপত্রের পেছনের পৃষ্ঠায় বর্ণিত নিয়মাবলি যথাযথভাবে মেনে চলতে হবে। 

নীতিমালায় উল্লেখ করা হয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরে বা বাইরে কোনো  কক্ষ প্রত্যবেক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে অসদাচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, ফল প্রকাশের আগে পরীক্ষক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে নীতিমালায় বলা হয়, উল্লিখিত যেকোনো কারণে পরীক্ষার্থীকে ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা হতে বহিষ্কার করতে পারবেন এবং বিষয়টি পরীক্ষা চলাকালীন ‘বিজ্ঞপ্তির’ মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করবেন। বহিষ্কৃত পরীক্ষার্থীর উত্তরপত্র প্রত্যবেক্ষকের রিপোর্টসহ গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করে আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে।  

শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ
  • ১৭ জুলাই ২০২৬
নেটফ্লিক্সের শেয়ারের দামে ৯ শতাংশ হ্রাস
  • ১৭ জুলাই ২০২৬
পুরান ঢাকার ড্রেনে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীর লাশ, রাস্তা খুড়…
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
  • ১৭ জুলাই ২০২৬
তিন প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, বিক্রি ও বিপণন…
  • ১৭ জুলাই ২০২৬
স্ত্রীর উদ্দ্যেশে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence