বাংলাদেশ মাতাবেন এ আর রহমান

১২ মার্চ ২০২২, ০২:৫৯ PM
এ আর রহমান ও মুজিববর্ষ লগো

এ আর রহমান ও মুজিববর্ষ লগো © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বিস্তৃত পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশে নিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। আর এতে ভারতের অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্ট করার কথা ছিল।

কিন্তু হঠাৎ করোনা সংক্রমণে বিসিবির এ পরিকল্পনা থমকে যায়। দুই বছর পর হলেও এ আয়োজনে আগ্রহী বিসিবি। বিভিন্ন কারণে ম্যাচ দুটি আয়োজন সম্ভব না হলেও এ আর রহমানকে নিয়ে কনসার্ট আয়োজনের পরিকল্পনা জানিয়েছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছে এ কনসার্টটি আগামী ২৯ মার্চ মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আমরা পরিকল্পনা করছি। মিরপুরে ২৯ মার্চ কনসার্টটি হবে, সেই পরিকল্পনাতেই এগোচ্ছি আমরা। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়েছে বিসিবি। এ আয়োজনে প্রধানমন্ত্রীর থাকার কথা রয়েছে। এছাড়াও বাংলাদেশের শীর্ষ কয়েকজন শিল্পী এ আয়োজনে মঞ্চ মাতাবেন।

আরও পড়ুন : ১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস

টি-২০ ম্যাচ দুটির ব্যাপারে তিনি বলেন, আমরা পরিকল্পনা থেকে সরে যাইনি। ম্যাচ দুটি আয়োজনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুযোগ পেলে যে কোনো সময় আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন ভারতীয় এ গুণী শিল্পী।

পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence