ঔদ্ধত্যের প্রতিবাদে আমার এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাব

২৭ নভেম্বর ২০২০, ১১:৪১ PM
আশরাফুল আলম খোকন

আশরাফুল আলম খোকন

আমি আমার এলাকায় এলাকবাসীর উদ্যোগে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাবো। এর আগে অবশ্যই যথাযত কতৃপক্ষের অনুমতি নিবো।

তাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে এটাই আমার প্রতিবাদ।

এই ভাস্কর্য দেখে ভবিষ্যৎ প্রজন্ম দেখবে জানবে শিখবে এই দেশের জন্ম ইতিহাসের কথা। এই সুন্দর দেশটির ভবিষ্যৎ প্রজন্মের জানার সুযোগের জন্য রেখে যেতে হবে, কারা কারা এই দেশের জন্য সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, ভাষার জন্য করা জীবন দিয়েছেন।

ক্ষুদিরাম, তিতুমীর, সূর্যসেন, প্রীতিলতা সবাই থাকবে এই ভাস্কর্যে। শের এ বাংলা, সোহরাওয়ার্দী, ভাসানীর অবদানও থাকবে এই ভাস্কর্যে। থাকবে দেশের মুক্তিযোদ্ধাদের বীরত্বমাখা ইতিহাসের কথা।

যারা ভাস্কর্যবিরোধী কথা বলেন তাদের পূর্ব পুরুষদের বেঈমান মীরজাফর, রাজাকারদের জায়গা এই ভাস্কর্যে হবে না। কারণ তাদের আদর্শের গুরুরা ব্রিটিশ পাকিস্তানিদের দালালি করেছে, এই দেশের মানুষের সাথে বেঈমানী করেছে । এই দেশের জন্য তাদের কোনো অবদান নাই।

এরা কিন্তু দুইদিন পর বলবে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ভাংতে হবে। আগেও এসব কথা ওরা বলেছে। ভুলে গেলে চলবে না এই দেশের ইতিহাস অসাম্প্রদায়িকতার ইতিহাস। ঐ ইতিহাস কেউ পরিবর্তন করতে চাইলে এর পরিণামও ৭১ সালের মতই নির্ধারিত।

[প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকনের ফেসবুক থেকে]

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬