চলে যাচ্ছে করোনা?

১৬ আগস্ট ২০২০, ০৮:৫৬ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © ফাইল ফটোড

কাল গিয়েছিলাম বাবা-মার কবর জিয়ারতে। ফিরে আসার সময় সবজি কিনলাম পলাশীর বাজার থেকে। বাসার গৃহকর্মীকে বললাম ভালো করে ধুয়ে নিও সাবান পানিতে। সে বলে: আঙ্কেল করোনা তো চলে গেছে। ক্ষুদ্ধ হয়ে বললাম: কে বলছে তোমাকে? বলে: খবরে তো দেখি। মন্ত্রীরাও তো বলে!

মনে পড়লো স্বাস্থ্যমন্ত্রীর কথা। আরো কারো কারো কথা। এমন একটা বার্তা দিচ্ছেন তারা যে দেশ থেকে করোনা চলে যাওয়ার পথে। এর ভয়ংকর পরিণতি কি উপলদ্ধি করেন উনারা? করোনায় দেশে যখন প্রতিদিন কমপক্ষে ৩০-৪০ জন করে যখন মারা যাচ্ছে তখন এমন কথাবার্তা তারা কি বিবেচনায় বলছেন?

পড়ুন: বাংলাদেশ থেকে করোনা এমনিতেই চলে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

তাছাড়া করোনা চলে গেলেও বারবার তা ফিরে আসে। ভিয়েতনাম, দক্ষিন কোরিয়া আর নিউজি‌ল্যান্ডের মতো করোনা মোকাবেলায় সফল দেশে এমন ঘটনা ঘটছে। করোনার সেকেন্ড ওয়েভ হচ্ছে ইউরোপের বহু দেশে। একজন স্বাস্থ্যমন্ত্রীর কি এসব জানার কথা না? বেপরোয়া কথাবার্তা বলে কেন তিনি তাহলে জনস্বাস্থ্যকে আরো ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন?

আশ্চর্য লাগে ভেবে এতোবড় দল আওয়ামী লীগ, জাহিদ মালিকের একটা ভালো বিকল্প খুজে পায়না তারা? তাকে একটু হুশ করে কথা বলতে পরামর্শ দিতে পারেনা কেউ? নাকি শুধু প্রচারণার তোপে করোনা নির্মূল করার নীতি নিয়েছে পুরো সরকার ব্যবস্থা?

পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬