কলকাতায় স্কুল-কলেজ বন্ধ, আমরা এখনও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি!

১৫ মার্চ ২০২০, ০১:৪৬ PM
আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম © টিডিসি ফটো

আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বলেছেন- প্রতি ১ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়া মানে হচ্ছে আপনাকে ধরে নিতে হবে কমপক্ষে আরও ২৫ থেকে ৫০ জন রোগী সমাজে ঘুরে বেড়াচ্ছে! এটি হচ্ছে ‘কমপক্ষের’ হিসাব। বাদ বাকীটা আপনারাই বুঝে নিন।

তাহলে ওই ২৫-৫০ জন থেকে কতো জন হতে পারে যদি আপনি সকল রকম চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ না করেন? তাছাড়া বাংলাদেশের কি করোনা ভাইরাস শনাক্ত করার পর্যাপ্ত কীট আছে? ইউরোপের দেশ গুলোই তো হিমশিম খাচ্ছে। সকল কিছু আজ-এক্ষুনি বন্ধ করুন। শুধু সভা-সমাবেশ না, মসজিদ-মন্দির-গির্জা থেকে শুরু করে সকল জায়গা, যেখানে জনসমাবেশ হয়; সেখানে মিলিত হওয়া নিষিদ্ধ করুন!

অবশ্য এটা বাংলাদেশ বলে কথা- আজ দেখলাম মিছিল করে কয়েকশো মানুষ মিলে নাকি লিফলেট বিলি করছে করোনা সচেতনা বাড়াতে! দুই বড় রাজনৈতিক দলের লোকজনই এই কাজ করেছে! আপনারা নিজেরা সচেতন তো? এইদিকে শুনতে পেলাম বিদেশ ফেরত যেই মানুষগুলো আইসোলেশনে আছে- তাদের দেখতে নাকি আত্মীয় স্বজনরা আঙ্গুর-আপেল নিয়ে তাদের বাসায় যাচ্ছে! শত হোক ইউরোপ ফেরত বলে কথা! এই হচ্ছে আমরা বাংলাদেশিরা। যেখানে পাশের শহর কোলকাতায় সকল স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছে; সেখানে আমরা এখনও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি!

(ফেসবুব থেকে সংগৃহীত)

হিফজ পড়া শেষে ঘুমাতে গিয়ে না ফেরার দেশে তাহসিন
  • ০৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় এক জালে ধরা পড়ল ৪০ কোরাল, ১ লাখ ৭১ হাজারে বিক্রি
  • ০৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬