দেশটা কী মগের মুল্লুক হয়ে গেল?

১১ নভেম্বর ২০১৯, ০৪:২০ PM
শরিফুল হাসান

শরিফুল হাসান © ফাইল ফটো

দেশটা কী মগের মুল্লুক হয়ে গেল? নামে বেনামে ক্ষমতায় থাকলে যা ইচ্ছে তাই বলা যায়? নয়তো নূর হোসেন যেখানে একটা বিপ্লবের নাম, একটা চেতনার নাম, সেখানে কী করে তাকে ইয়াবাখোর, ফেনসিডিলখোর বলার সাহস পায় জাতীয় পার্টির লোকজন?

আশা করি আমাদের মনে আছে, এই দেশে স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে ছাত্র, তরুণসহ নানা পেশার বহু মানুষের বহু ত্যাগ তীতিক্ষা আছে। কতোজনের স্বপ্ন গেছে, কতোজন মার খেয়েছে, কতোজনের জীবনের সব স্বপ্ন বদলে গেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই হিসেব নেই। সেই বাংলাদেশে কী করে নূর হোসেন বা ডাক্তার মিলনকে নিয়ে স্বৈরাচাররা তাহলে এমন উক্তি করার সাহস পায়?

আমি খুব বিস্ময়ে দেখছি, শহীদ নূর হোসেন এভাবে গালি দেওয়ার পরেও আওয়ামী লীগের তরফ থেকে বড় কোন প্রতিবাদ নেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনিই তো মরে যাওয়ার আগে নূর হোসেনকে শেষবার দেখেছিলেন। তাহলে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে কিছু বলছেন না কেন? সেই সময়ের ছাত্রনেতারাই বা কোথায়? আমি মনে করি জাতীয় পার্টির নেতাদের ক্ষমা চাওয়া উচিত। একইসাথে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা হওয়া উচিত। নয়তো এইসব কুলাঙ্গাররা একদিন সত্যই সত্যিই ইতিহাস বিকৃত করে ফেলবে।

হ্যাঁ, নূর হোসেন বা ডাক্তার মিলনরা যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন সেই গণতন্ত্র আমরা পাবো এমন আশা করি না কিন্তু এটুকু আশা করছি নব্বইয়ের আন্দোলনে বিশ্বাসী প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা মানুষ নূর হোসেনদের গালিগালাজ বা অপমানের প্রতিবাদে সরব হবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬