বিরোধী রাজনীতি করলে ৭১’র যোদ্ধাও অচ্ছুৎ-অবাঞ্ছিত

০৫ নভেম্বর ২০১৯, ০৬:২৯ PM

© ফাইল ফটো

৩০ বছর আগে বিচিত্রায় কাজ করার সময় তার কথা শুনতাম। তিনি ছিলেন অকুতোভয়, দিলখোলা, হৃদয়বান একজন মানুষ। বিচিত্রা সম্পাদকের বহু গল্পে থাকতো মুক্তিযুদ্ধের কথা। ফলে তার কথা থাকতোই সেখানে।

রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছেন সারাজীবন। গণতান্ত্রিক রাজনীতি করেছেন, সাম্প্রদায়িক দাঙ্গার আশংকা ঠেকিয়েছেন সামনে থেকে, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন নানাভাবে, ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করেছেন, ছায়ানটের মতো প্রতিষ্ঠান স্থাপনে ভূমিকা রেখেছেন। সাধাসিধা জীবনযাপন করেছেন, অকাতরে সহায়তা করেছেন যে কোন মানুষকে।

শেষ সময়ে জীবিতাবস্থায় তিনি ফিরতে চেয়েছিলেন বাংলাদেশে। অন্যায়ভাবে তার পাসপোর্ট নবায়ন না করে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয় তাকে।

আফসোস হয় এদেশের ক্ষমতাসীন মহল আর এদের স্তাবকদের কথা ভেবে। এদের কাছে আওয়ামী লীগপন্থী হলে ৭১-এ গর্তে লুকিয়ে থাকা মানুষও হয়ে যায় মুক্তিযোদ্ধা। আর বিরোধী রাজনীতি করলে ৭১ এর মরণপন যোদ্ধাও হয়ে যান অচ্ছুত, অবাঞ্ছিত!

তবে খোকা ভাই আপনাকে জানাতে চাই, এ মহলটি বাংলাদেশে জনসমর্থনহীন ক্ষুদ্র একটি গোষ্ঠী। এরাই বাংলাদেশে না। বাংলাদেশের সাধারণ মানুষ বরং ভালোবাসে আপনাকে। এই ভালোবাসায় আনন্দময় হোক আপনার নতুন ভূবন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬