সাকিবের নিষেধাজ্ঞা থেকে তিন শিক্ষা

৩০ অক্টোবর ২০১৯, ০৯:৩০ AM
সাকিব আল হাসান ও আসিফ নজরুল

সাকিব আল হাসান ও আসিফ নজরুল © ফাইল ফটো

সাকিবের নিষেধাজ্ঞা দুঃখজনক। কিন্তু এতে লাভও হতে পারে বাংলাদেশের। সাকিব আরো শক্তিশালী আর দৃঢ়চেতা হয়ে ফিরতে পারে। কে না জানে সাকিবের জন্য এটা খুবই সম্ভব।

সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগ এলো। সুযোগটা তার ছায়ার নীচে থেকে বের হয়ে আসার, নিজেকে আরো বেশী প্রকাশ করার। প্রতিভা তো আছে এদের অনেকের । এবার বুক চিতিয়ে দাঁড়াতে পারলেই হবে। মনে আছে সৌম্য আর মুস্তাফিজরা এভাবে দাড়ানোর পর কি অবস্থা হয়েছিল ভারতের?

তবে এঘটনা থেকে শিক্ষাও নিতে হবে আমাদের ক্রিকেটারদের।

এক. অপরিচিত ভারতীয়দের থেকে দূরে থাকুন। কে জানে আপনাকে বিপদে ফেলার এটা ফাঁদ কিনা। কে জানে এ ফাঁদে স্বয়ং আইসিসি-র লোকজনও জড়িত কিনা?

দুই. ভারত সফরের আগে আরো সতর্ক থাকুন। হয়তো ঠিক এর আগে আগে পড়বে বিপদের খাড়া।

তিন: পাপনদের চিনে রাখুন। অসৎ কর্পোরেট পুঁজির এই খুটির অন্যায়ের প্রতিবাদ করতে হবে আরো সুচিন্তিতভাবে। কারণ এদেশটা চালায় আসলে তার প্রভুরা।

এ প্রভুদের কাছে সাকিবের চেয়ে পাপন অনেক গুরুত্বপূর্ণ। যদিও আমাদের বুকজুড়ে আছে, থাকবে শুধু সাকিব।

চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬