ক্যাসিনো নিয়ে জবি শিক্ষকের কবিতা

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯ AM

© টিডিসি ফটো

ক্যা-সি-নো (কবিতা)

আশেক মাহমুদ

 

ক্যাসিনো নাকি জুয়া খেলাঘর, কেউ তো শোনেনি আগে

জুয়াড়িরা সেই গর্তে ঢুকিয়া, ঘুমিয়া ঘুমিয়া জাগে

লাট সাব বলে ভেবেছি যাদের, ভদ্র-নম্র ধারী

কতজন জানে জুয়া খেলে এরা, নিয়েছে অর্থ কাড়ি।

জুয়ার নেশায় বুঁদ হয়ে তারা, হার-জিত যায় ভুলে

চাবুক ধরিয়া চাঁদা তোলে যারা, তারা চলে বুকফুলে।

ক্যাসিনো করুণ কাহিনী কহিয়া কাঁপিয়াছে কেবা কারা!

কেঁচো খুঁড়তে কত কালসাপ, এ-ই দেখে দিশেহারা।

 

সেই ক্যাসিনোয় কাফন দেখিয়া ভেবেছি দাফন হবে

ক্যসিনোয় থাকা কেঁচো মরে যাবে, কালসাপ শুধু রবে।

সেই কাল-সাপ যেন পাক-সাফ, দখলে মজিয়া যায়

লাল গালিচায় পাদুকা পরে এরাই পদক পায়।

জুয়াড়ি আসে জুয়াড়ি যায়, ক্যাসিনো রহিয়া যায়

'ক্ষমতা' যখন জুয়ার আসন, কি করে বাঁচিব হায়!!

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স
  • ০৪ এপ্রিল ২০২৬
যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে নিখোঁজ পাইলটের সন্ধান
  • ০৪ এপ্রিল ২০২৬
তীব্র তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, মানুষের নিরাপদ থাকতে যে পরামর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, স…
  • ০৪ এপ্রিল ২০২৬
আজকের সোনার দাম
  • ০৪ এপ্রিল ২০২৬