জীবন সম্পর্কে শিক্ষা দেওয়ার কেউ না থাকায় বারবার ভুল করেছি

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ AM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © টিডিসি ফটো

তসলিমা নাসরিন এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন। তিনি তাঁর রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী উগ্র মতবাদ প্রচার করায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীদের রোষানলে পড়ে তাঁদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালের দিকে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে করে আসছেন।

তার জীবনে বৈচিত্রতার অভাব নেই। এ বৈচিত্রতায়ও সম্ভবত তিনি অনেক ভুল করেছেন। তার জীবন সম্পর্কে শিক্ষা দেওয়ার কোন শিক্ষক-শিক্ষিকা না থাকায় এমন ভুল বারবার করেছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি তিনি তার এক ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘জীবন সম্পর্কে শিক্ষা দিতে আমার কোনও শিক্ষক বা শিক্ষিকা নেই। কখনো ছিল না। তাই সারা জীবনই পদে পদে ভুল করেছি। এখনো ভুল করছি।’

সেখানে রূপা মোডাক নামে একজনে মন্তব্য করেছেন, ‘শিক্ষক বা শিক্ষিকাও তো ভুল করে। নিজের জীবন, সময় আর সেখানে করা ভুল গুলোই সবচেয়ে বেশি শিক্ষা দেয়।’

ট্যাগ: মতামত
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬