রিফাত হত্যার বিচার হতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৭ জুন ২০১৯, ১২:৪১ PM

© টিডিসি ফটো

বরগুনা শহরে রিফাত শরীফকে নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও’র নির্মম দৃশ্যগুলো মানুষকে হতবাক করে দেয়। এমন দৃশ্য মেনে নেওয়া কষ্টের। ক্ষোভে ফেটে পড়েন তারা। এর পরপরই ফেসবুকে বইতে থাকে নিন্দার ঝড়। ক্ষোভ, ঘৃণা, প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন পেশার মানুষ নিজ নিজ ওয়ালে স্ট্যাটাস দেন। এর থেকে বাদ যায়নি সরকারের নীতিনির্ধারকরাও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ফেসবুকে স্ট্যাটাস দেন। নিচে তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘বরগুনার হত্যার গ্রেফতার এবং বিচার হবে, হতেই হবে। ভিডিও করে সামাজিক মাধ্যমে দেয়া হয়েছে বলে সবাই এটা নিয়ে কথা বলছেন। অবশ্যই ভালো। কিন্তু অন্য সবকিছু বাদ দিলাম। গতকাল মোটামুটি একই সময়ে রাজশাহীর তানোরে বাজারে আম বিক্রি করতে গিয়ে একইভাবে নিহত হয়েছে আর একজন তরুণ, প্রকাশ্যেই দিবালোকেই হত্যা করেছে পাশের আর এক দোকানদারের ছেলে। নিহতের একটা রাজনৈতিক পরিচয়ও আছে, সে সেখানকার একটি ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। না কোন টেন্ডার নিয়ে বা বান্ধবী নিয়ে ফেসাদ নয়। সংসার চালাতে নিজেই বাগানের আম বিক্রি করতে গিয়েছিলো সেই হতভাগা তরুণ।

সব মৃত্যুই আমাকে নাড়া দেয়। তরুন-তরুনীর মৃত্যু একটু বেশী নাড়া দেয়। শিশুর মৃত্যু আরও বেশী নাড়া দেয়। আমরা বরগুনার মত সবগুলোর ভিডিও দেখতে পাইনা। গতকাল হয়তো এই দুইয়ের বাইরেও মানুষ খুন হয়েছে বা অপমৃত্যু হয়েছে। আমরা সবগুলোর খোঁজ রাখিনা। তবে সচেতনতা সামাজিক সমস্যাগুলোকে কমিয়ে আনবে।

দাড়িয়ে দাড়িয়ে যারা দেখছিলেন তারা মনে হয়না সাধারণ পথচারী বা ছাত্র। অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা নিশ্চিত করবো প্রথমে গ্রেফতার তারপর ন্যায় বিচার। এব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই।’

ড. ইউনূসসহ সকল উপদেষ্টাকে রাজপথের নামার আহ্বান নাহিদের
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরানে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র…
  • ০৪ এপ্রিল ২০২৬
মাল্টিমিডিয়া রিপোর্টার ও ভিডিও এডিটর নিয়োগ দেবে দ্য ডেইলি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
তাপপ্রবাহ কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৪ এপ্রিল ২০২৬
এইচএসসির খাতা দেখে প্রায় ৮ কোটি টাকা পাচ্ছেন ৫২৫৫ পরীক্ষক
  • ০৪ এপ্রিল ২০২৬
মুজিববাদী সংবিধান নয়, সংবিধান হতে হবে জনগণের: আখতার
  • ০৪ এপ্রিল ২০২৬