ইরানে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ PM
ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত একটি বিশ্ববিদ্যালয়

ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত একটি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (৪ এপ্রিল) ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হোসেন সিমাই সররাফ এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে এক পরিদর্শনের সময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আজ পর্যন্ত ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’

উল্লেখ্য, গত শুক্রবারও এই শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়টিতে হামলা চালানো হয়েছিল।

এর আগে যুদ্ধ শুরুর পরপরই শিক্ষার্থীরা ক্লাস শুরু করার সময়ই দক্ষিণ ইরানের মিনাব এলিমেন্টারি স্কুলে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে ভবনটি ধসে পড়লে চাপা পড়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা।

সেসময় ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে হামলার ঘটনায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই ৭ থেকে ১২ বছর বয়সী মেয়ে শিশু। আহত হয়েছে আরও অন্তত ৯৫ জন। ওই ঘটনার পরে ৩১ মার্চ পর্যন্ত স্কুলের ক্লাসগুলো অনলাইনে নেওয়ার ঘোষণা দেয় ইরানের শিক্ষামন্ত্রণালয়। 

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬