ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১

০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ PM
বুশেহর পারমাণবিক কেন্দ্র

বুশেহর পারমাণবিক কেন্দ্র © সংগৃহীত

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ওই পারমাণবিক কেন্দ্রের একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) পারমাণবিক শক্তির আন্তর্জাতিক তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, হামলার পর ওই এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ধরনের হামলার ঘটনা এটিসহ চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করে আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, ‘কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা তার আশেপাশের এলাকা কখনো আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে না।’ 

বড় কোনো পারমাণবিক দুর্ঘটনা এড়াতে তিনি সব পক্ষকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। 

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন দক্ষিণ-পশ্চিম ইরানের একটি পেট্রোকেমিক্যাল জোনে বিমান হামলা চালানো হয়েছে, যাতে এখন পর্যন্ত অন্তত ৫ জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম ইরানে বোতলজাত পানি মজুতের কয়েকটি গুদামেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬