যশোর শিক্ষা বোর্ড

এইচএসসির খাতা দেখে প্রায় ৮ কোটি টাকা পাচ্ছেন ৫২৫৫ পরীক্ষক

০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত ও সম্পাদিত

যশোর শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ৭ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ১২৮ টাকা পাবেন ৫ হাজার ২৫৫ জন পরীক্ষক। অপরদিকে উত্তরপত্র মূল্যায়নে ভুল করা ৭২ জন পরীক্ষককে শাস্তিস্বরুপ উত্তরপত্র মূল্যায়নের টাকা এবং এক বছর খাতা মূল্যায়ন থেকে বিরত রাখা হয়েছে। দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন। 

অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, যশোর বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ৫৭৪ পরীক্ষার্থী অংশ নেয়। পাস করে ৫৬ হাজার ৫০৯। এসব পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের জন্য ৪ হাজার ৩৩১ প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ দেওয়া হয়। ফল প্রকাশের পর আবার গত বছরের ১৬ অক্টোবর ৯২৫ নিরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করে ফলাফল প্রকাশ করা হয়। 

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, প্রধান পরীক্ষক ও পরীক্ষকগণ প্রতিটি উত্তরপত্র মূল্যায়নের জন্য পাবেন ৫০ টাকা। এর সাথে অতিরিক্ত সম্মানী পাবেন ২ হাজার ৫০০  টাকা। নিরীক্ষকরা পাবেন পত্র প্রতি ৮ টাকা। এই হিসাবে ৫ হাজার ২৫৫ প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষককে বোর্ড থেকে দেওয়া হবে ৭ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ১২৮ টাকা। 

এর মধ্যে ৬০৩ প্রধান পরীক্ষক পাবেন ১ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা, ৩ হাজার ৭২৮ পরীক্ষক পাবেন ৫ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৯৫০ টাকা এবং ৯২৪ নিরীক্ষক পাবেন ৯৮ লাখ ২৮ হাজার ৩২৮ টাকা।

এদিকে উত্তরপত্র মূল্যায়নে ভুল করা ৭২ প্রধান পরীক্ষক ও পরীক্ষককে শাস্তিস্বরূপ উত্তরপত্র মূল্যায়নের টাকা দেওয়া হচ্ছে না। এছাড়া এদেরকে কালো তালিকাভুক্ত করে ১ বছর উত্তরপত্র মূল্যায়ন করা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬