মেয়েরা মিছিলের সামনের সারির শোভা নয়, প্রাপ্য সম্মান দিন

১৪ মে ২০১৯, ১২:২২ PM

© ফাইল ফটো

মেয়েদের খুব বুঝিয়ে কাউন্সিলিং করে রাজনীতিতে এনেছিলাম মার খেতে নয়। আমি খুব লজ্জিত আমার ছোট বোনগুলোর কাছে যে তোমাদের সবসময় উৎসাহ দিতাম রাজনীতি করার জন্য। তোমাদের গায়ে আজ যারা হাত তুললো তারা ছাত্রলীগে মেয়েদের রাজনীতিতে কফিনের শেষ পেরেক মারলো। আর সিনিয়র নেতারা আপনাদের গোল্ড ফিস মেমোরি না হলে ভুলে যাওয়ার কথা না কিছুদিন আগে ঢালাওভাবে মেয়েদের হলগুলোতে ছাত্রলীগের ভরাডুবি আর জনপ্রিয়তা হ্রাস সেটা কি কারনে এবার বুঝেছেন?

মেয়েদের প্রাপ্য সম্মান না দিতে পারলে তাদের রাজনীতিতে কেন আনেন? মুখে শেখ হাসিনা বলে ফেনা তুলে ফেলা ছেলেগুলোও কি পরিমাণ নিকৃষ্ট চিন্তা রাখে মেয়েদের নিয়ে সেটা নিজ চোখে দেখেছি।

মেয়েদের মিছিলের সামনের সারির শোভা বানানোর দরকার নেই; প্রাপ্য সম্মানটুকু দিন। সামনের দিনে যদি কোনদিন নির্বাচন হয় ছাত্রলীগের মেয়েদের ভোটগুলোও ছাত্রলীগ পাবেনা সেটা লিখে রাখুন। শাক দিয়ে বেশি দিন মাছ ঢেকে রাখা যায় না। মানুষ সব মেনে নেয় কিন্তু মনে নেয় না।

আপু তোমাদের এক সময় রাজনীতি করতে বলতাম; আজ বলবো পড়ার টেবিলে যাও। ক্যারিয়ারটা গুছিয়ে নেও। সবাই খুব স্বার্থপর। ভালো জায়গায় থাকলে তখন সবাই নিজের শ্বশুর বলে দাবি করবে আর হারিয়ে গেলে ঘাড়ে পাড়া দিয়ে আরো দুইহাত দাবিয়ে দিবে যেন ফিরে না আসতে পারো।

লেখক: সাবেক ছাত্রনেতা।

স্পিন কোচ হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ রফিক
  • ০৪ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ ভোগান্তি দূর করতে স্কুলে এক মাসের বেতন দিলেন ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬