৯৯ পাওয়া বদের চেয়ে ৩৬ পাওয়া ভালো মানুষ কল্যাণকর

২৯ নভেম্বর ২০২২, ১০:৩৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
মাহবুব কবীর মিলন

মাহবুব কবীর মিলন © ফাইল ছবি

গতকাল এসএসসি রেজাল্ট দিয়েছে। ভিডিওতে জিপিএ-৫ পাওয়া এক পরীক্ষার্থী সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানালো। সে ডাক্তার হবে, যেহেতু আমাদের দেশে ট্যালেন্টেড ডাক্তার নেই, তাই তার ইচ্ছা ডাক্তার হবার।

সমাজ সম্পর্কে মেয়ের ধারণা দেখে অবাক হলাম। অন্যকে হেয় বা অবমাননা করে নিজেকে ট্যালেন্ট মনে করে যদি সে এই ধারণা পোষণ করে থাকে, তবে বিষয়টি একটু ভয়ের বটে।

এবার বাচ্চার রেজাল্ট শীট ফেসবুকে দেয়ার এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করলাম। আপনার বাচ্চা সব বিষয়ে ৯৮/৯৯/১০০ পেয়েছে, সেটা সবাইকে জানান দেয়ার তো কিছু নেই। এই যুগে বাচ্চার স্কুলসহ সব তথ্য প্রকাশ করে দেয়াটা একটা চরম বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ, আপনাদের অজানা নয়।

আরও পড়ুন: রেজাল্ট নিয়ে মন খারাপ, তাহলে শোনো...

বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি ভাল মানুষ বানান। তাদের মনে অহংকার জন্মে এমন কাজ ভুলেও করবেন না প্লিজ। 
কয়জন বাবা মা সাহস রাখেন, বাচ্চার ছবিসহ রেজাল্ট প্রকাশের সাথে বলার যে, আপনাদের সৎ এবং হালাল আয়ে বাচ্চার শরীরের প্রতি ফোটা রক্ত তৈরি হয়েছে।

এবার সন্তানদের বলছি, জীবনে সব পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েও সামান্য টাকা ঘুষ খাবার উদাহরণ এই সমাজে আছে।

সরি টু সে, আমাদের ভাল মানুষ দরকার। ভাল মানুষের বড়ই অভাব যে। চিন্তা চেতনার এত দ্রুত পরিবর্তন দেখে মাঝেমাঝে আতংকিত হয়ে পড়ি। বিশেষ করে যদি সেটা গার্জিয়ানদের মাঝে হয়। ৯৯ নাম্বার পাওয়া একটা বদের চেয়ে ৩৬ পাওয়া ভালো মানুষ অনেক কল্যাণকর। শুধু এটুকু মনে রাখলেই হবে। [ফেসবুক থেকে সংগৃহীত]

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence