সরকারি মেডিকেল কলেজে আসন আরও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

২৫ আগস্ট ২০২২, ০৬:২৩ PM
স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী © সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানোসহ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা সিট বাড়াচ্ছি। বেসরকারিতে সিট সাড়ে ছয় হাজারের মতো আছে। সরকারি মেডিকেল কলেজে সিট আছে সাড়ে চার হাজারের মতো। গত তিন বছরে সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ১২শ সিট বাড়িয়েছি। সরকারি মেডিকেল কলেজে আরও সিট বাড়াবো, যাতে আমাদের ছেলেমেয়েরা বিনা পয়সায় ডাক্তারি শিক্ষা লাভ করতে পারেন। তবে বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সভায় আমরা বেশকিছু আলোচনা করেছি। আমাদের মেডিকেল কলেজের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, নার্সিংয়ের শিক্ষা, ম্যাটস আইএইচটি-এ সবগুলোর বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের ল্যাবরেটরি যেটা প্রয়োজন, আধুনিকায়নের বিষয়েও আলোচনা হয়েছে।’

আরও পড়ুন : কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অপরাধ: শিক্ষামন্ত্রী

জাহিদ মালেক বলেন, ‘আমরা শঙ্কিত যে আমাদের শিক্ষকের হার খুব কম। প্রফেসর যা প্রয়োজন তার তুলনায় দেশে বর্তমানে অর্ধেক রয়েছে। আমরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। নতুন নিয়োগের মাধ্যমে, পদোন্নতি দিয়ে এবং ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এটি পূরণ করার চেষ্টা করবো।’

রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬