মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন আগস্টে

২৬ জুলাই ২০২২, ০৪:১৩ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা আগস্ট মাসে প্রকাশ করা হবে। তালিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফার মাইগ্রেশন শেষে অল্প কিছু আসন ফাঁকা হয়েছে। এই অল্প সংখ্যক আসনের বিপরীতে দ্বিতীয় দফার মাইগ্রেশন করতে চায় না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের অল্প কিছু আসন ফাঁকা। এই আসনগুলোর বিপরীতে দ্বিতীয় মাইগ্রেশন করা হলে সেটি ফলপ্রসূ হবে না। সেজন্য আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে চাই।

আরও পড়ুন: মেডিকেল-ডেন্টালের ক্লাস শুরু ১ আগস্ট

কবে নাগাদ দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আহসান হাবীব আরও বলেন, বুয়েটের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে। আগস্টের শুরুর দিকে এই তালিকা প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত,  গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬