মেডিকেল-ডেন্টালের ক্লাস শুরু ১ আগস্ট

২০ জুলাই ২০২২, ০৭:৪৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস প্রথম বর্ষের ক্লাস আগামী ১ আগস্ট থেকে শুরু হবে।

রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিটি বুধবার (২০ জুলাই) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সমূহে ২০২১-২২ খ্রি. শিক্ষাবর্ষ এমবিবিএস বা বিডিএস কোর্সের ক্লাস আগামী ১ আগস্ট ২০২২ তারিখ শুরু করার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীর তিন আক্ষেপ

তথ্যমতে, গত ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী ও আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। প্রতি আসনের বিপরীতে ৩৩ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

গত ৮ মে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি কার্যক্রম শুরু হয়ে ১৮ মে শেষ হয়। এবারে সরকারি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি।

ট্যাগ: মেডিকেল
ভারতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তা ও দেশে ফেরা নিয়ে মু…
  • ১৫ জুন ২০২৬
পিরোজপুরে ডুবন্ত কার্গো থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ১৫ জুন ২০২৬
সুজুকি বাইক কিনলেই মিলবে ৪৩ ইঞ্চি টিভি, থাকছে ক্যাশব্যাকও
  • ১৫ জুন ২০২৬
স্ট্যানফোর্ডের সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্যের  সময় কেন…
  • ১৫ জুন ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
  • ১৫ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্য…
  • ১৫ জুন ২০২৬
×