শেখ রেহানার নামে নারায়ণগঞ্জে নতুন মেডিকেল কলেজের অনুমোদন

০৪ জানুয়ারি ২০২২, ০৬:৪৪ PM
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা © ফাইল ছবি

নারায়ণগঞ্জে শেখ রেহানা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠার বিষয়ে অনুমোদন করেছে সরকার। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এ নিয়ে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়ালো ৩৯ এ।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এতদ্বারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নারায়ণগঞ্জ জেলায় ‘শেখ রেহানা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করাপ হলো।’

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশের অনুলিপি পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬