মমেকে নিজ কক্ষে আত্মহত্যা ইন্টার্ন চিকিৎসকের

২৬ আগস্ট ২০২১, ০৮:২৯ AM
মমেকে নিজ কক্ষে আত্মহত্যা ইন্টার্ন চিকিৎসকের

মমেকে নিজ কক্ষে আত্মহত্যা ইন্টার্ন চিকিৎসকের © ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মিলন ছাত্রাবাসের নিজ কক্ষে আত্মহত্যা করেছেন ইন্টার্ন চিকিৎসক চৌধুরী ফাহিম আরেফিন (২৮)। বুধবার রাত ৮টার দিকে ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষ থেকে আরেফিনের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় লাশের পাশ থেকে সাত অ্যাম্পল ডায়াজিপাম জাতীয় ঘুমের ইনজেকশন এবং সিগারেট উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ বলছে আত্মহত্যা করেছেন ওই চিকিৎসক।

পুলিশ জানায়, আগেরদিন নাইট ডিউটি করার পর সকালে হাসপাতাল ক্যাম্পাসে ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষে এসে দরজা আটকে দেন আরেফিন। এরপর থেকে রুমের দরজা না খোলায় এবং কোনও সাড়া শব্দ না পাওয়া যাচ্ছিল না। বুধবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এসে দরজা ভেঙে কক্ষে ঢুকে বিছানায় তার লাশ পড়ে থাকতে দেখেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত চৌধুরী আরেফিনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায়। যশোর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে সে চলতি বছরের মার্চ থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, লাশের পাশে বিছানা থেকে সাত অ্যাম্পল ডায়াজিপাম জাতীয় ঘুমের ইনজেকশন এবং সিগারেট উদ্ধার করা হয়েছে। আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬