২১ আগস্ট থেকে মেডিকেল কলেজ খুলে দিতে সুপারিশ জাতীয় কমিটির

১৪ আগস্ট ২০২১, ০৯:০৫ AM

© ফাইল ফটো

এমবিবিএস দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রফ পরীক্ষা সামনে রেখে আগামী ২১ আগস্ট থেকে মেডিকেল কলেজ খুলে দিতে সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ ২১ আগস্ট বা কাছাকাছি যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ, পঞ্চম বর্ষ ও শেষ বর্ষের ক্লাস চালুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে।

বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। ইতোমধ্যে মেডিকেলের এসব শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরুর পক্ষে মত দিয়েছে কমিটি।

এ জন্য কিছু পরামর্শও দিয়েছে জাতীয় কমিটি। এগুলো হলো-

১) ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।

২) শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৩) হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

৪) শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

৫) সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা ও আইসোলেশন এবং কেউ তাদের সংস্পর্শে এলে ১৪ দিন কোয়ারিন্টেনের ব্যবস্থা করতে হবে।

শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬