ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত

১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ PM
৩০ হসপিটালিটি স্টাফ নিয়োগে আবেদন চলছে সুলতান’স ডাইনে

৩০ হসপিটালিটি স্টাফ নিয়োগে আবেদন চলছে সুলতান’স ডাইনে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুলতান’স ডাইন। জনপ্রিয় এ রেস্তোরাঁটি ‌‘হসপিটালিটি স্টাফ’ পদে ১০টি শাখায় ৩০ কর্মী নিয়োগে ১৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন;

পদের নাম: হসপিটালিটি স্টাফ; 

পদসংখ্যা: ৩০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকা (বেইলি রোড, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, শনির আখড়া, শ্যামলী, উত্তরা), নারায়ণগঞ্জ ও নরসিংদী সদর;

কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়; 

আরও পড়ুন: প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজের ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থী মির্জা ফয়সলকে শোকজ
  • ১৫ অক্টোবর ২০২৬