অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ PM
 ইমরান খান

ইমরান খান © সংগৃহীত ছবি

ভারতে চলমান ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসি। 

জানা যায়, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। তার কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে, যা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের ভারতে ভ্রমণ ও বসবাসের সুযোগ দেয়।

তবে এই কার্ডধারীরা ভারতে ভোট দিতে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।

আজ বৃহস্পতিবার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে ইমরান খান অংশ নিয়েছিলেন।

তারা জানিয়েছে, বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘনের দায়ে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ইমরান খানকে একটি নোটিশ দিয়েছে। অভিনেতা এখন পর্যন্ত নোটিশের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ইমরান খান।

সংগঠনটি বেশ কিছুদিন ধরে নির্বাচনী সংস্কার এবং ভোট জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। যদিও ভারতের নির্বাচন কমিশন এই অভিযোগগুলো অস্বীকার করেছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খান ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিট সোমাইয়া।

তিনি অভিনেতার বিরুদ্ধে ‘ভারতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকার’ অভিযোগ আনেন।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬