করোনায় মৃত নারীর মরদেহ নিতে আসেনি কেউ

০৮ জুলাই ২০২১, ১০:১৮ PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ © ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক গৃহবধু মারা গেছেন। বুধবার গভীর রাত ১টার দিকে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে, তার মৃত্যুর পর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহ নিতে আসেননি স্বামী বা স্বজনরা।

পুলিশ জানিয়েছে, দু’দিন আগে স্বামী পরিচয়ে একজন তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে ওই ব্যক্তি অথবা নারীর অন্য কোনো অভিভাবকের হদিস পাওয়া যায়নি। এমনকি মৃত্যুর বিষয়টিও তার স্বজনদের জানানো যায়নি।

মৃত রোগীর নাম আসমা আক্তার (৩৮)। হাসপাতালে ভর্তির সময় রেকর্ডে স্বামীর নাম মোজাম্মেল হোসেন ও নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মৌলভীপাড়ায় ঠিকানা লেখা আছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আসমা নামে এক করোনা আক্রান্ত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্বামীর সাথে যোগাযোগের জন্য অনেকবার তার মোবাইলে ফোন করেও তা বন্ধ পাওয়া গেছে। আসমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ অবস্থায় আসমার মরদেহ পুলিশ বেওয়ারিশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশন নামে একটি সংগঠনের কাছে হস্তান্তর করেছে।

সংগঠনের স্বেচ্ছাসেবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফুল ইসলাম বলেন, ‘ডেথ সার্টিফিকেটসহ লাশ আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা চমেক হাসপাতালের মসজিদে লাশের গোসল করিয়ে জানাজা শেষে নগরীর আরেফিন নগর কবরস্থানে দাফন করব।’

এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬