বেসরকারি মেডিকেলে ভর্তি আবেদনের সময় বাড়ল

২২ জুন ২০২১, ০৮:৪৪ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়ানো বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন আবেদন শেষ হবে। সোমবার (২১ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন গ্রহণের সময়সী নিম্নরুপভাবে নির্দেশক্রমে বর্ধিত করা হলো।’’

প্রসঙ্গত, গত ৫ জুন থেকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি আবেদন শুরু হয়েছিল। গত ১৫ জুন আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলে বিভিন্ন মেডিকেল কলেজ আবেদনের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করে। কলেজগুলোর সেই প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেই প্রস্তাবে অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি

 

শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬