বিপিএল ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে

২৩ জানুয়ারি ২০২৬, ০৮:০২ AM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ AM
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ © সংগৃহীত

আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের। ছয় দল নিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়‍্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরে-ই বাংলাদেশ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই।

এর আগে প্রথম পর্ব শেষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম র‍্যায়লস। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ছিল নানান বিতর্ক। বিসিবি দায়িত্ব নেওয়ার পর এবার শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রাম। 

সে সঙ্গে প্রথম বারের মতো শিরোপা ছোঁয়ার হাতছানি বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজি দলের সামনে। এর আগে ২০১৩ ও ২০১৫ সালে দুবার ফাইনাল খেলেও শিরোপা জয়ের স্বাদ পায়নি চিটাগং কিংস। নতুন নামে এবার শিরোপা জয় করতে পারে কিনা বন্দরনগরীর দল, সেটি নিয়ে হচ্ছে আলোচনা।

টেলিভিশনের পাশাপাশি অনলাইনে মোবাইলেও দেখা যাবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ। মোবাইলে দেখবেন যেভাবে-

ট্যাপম্যাড (Tapmad): এটি বিপিএলের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে সাবস্ক্রিপশনের মাধ্যমে হাই-কোয়ালিটি স্ট্রিমিং দেখা যায়।

টফি (Toffee) অ্যাপ: গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে বিনামূল্যে বিপিএলের খেলা উপভোগ করা যায়।

টি-স্পোর্টস (T-Sports): টি-স্পোর্টস অ্যাপ বা তাদের ইউটিউব চ্যানেলে খেলা দেখা যায়।

মাই জিপি (MyGP) অ্যাপ: গ্রামীণফোনের গ্রাহকরা MyGP app এর মাধ্যমে খেলা দেখতে পারেন।

আকাশ গো (Akash Go) অ্যাপ: ডাইরেক্ট-টু-হোম পরিষেবা আকাশ ডিটিএইচের গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারেন। 

প্রসঙ্গত, এবারের আসরে দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। 

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9