মেডিকেলের ক্লাস শুরু পহেলা আগস্ট

২৫ এপ্রিল ২০২১, ০৮:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চলতি বছরের পহেলা আগস্ট থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজের ক্লাস শুরু হবে। আর সরকারি মেডিকেলের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২২ মে থেকে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে জুলাই মাসেনর ১ তারিখ থেকে।

রবিবার (২৫ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আড়ামী ২২ মে থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি শুরু হবে। ২২ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি মেডিকেলে দেশীয় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেলে বিদেশী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীরা ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন।

দেশে দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬