সিরাজগঞ্জ সরকারি কলেজের ৩২ ‍শিক্ষার্থীর মেডিকেলে চান্স

১০ এপ্রিল ২০২১, ১২:৪৩ PM
সিরাজগঞ্জ সরকারি কলেজ

সিরাজগঞ্জ সরকারি কলেজ © সংগৃহীত

সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এবার মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। মেডিকেলের প্রকাশিত ফলাফলে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এই কৃতিত্ব অর্জন করেন। এ নিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।   

ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমার খুবই আনন্দ লাগছে। ছোটকালের লালিত স্বপ্ন যেন বাস্তবায়নের পথে। এ পথে আসার জন্য শিক্ষকদের ছিলো সঠিক দিকনির্দেশনা।’

একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করে কথা বলেন রাজশাহী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মোছা. সামিয়া খাতুন ও কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মোছা. সুমাইয়া খাতুন।

কলেজ সূত্রে জানা গেছে, এইবার এইচএসসি পরীক্ষায় ঐ কলেজের বিজ্ঞান বিভাগ হতে ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এদিকে, মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ টি.এম সোহেল। তিনি জানান, এখন পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ জনের মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।

ট্যাগ: মেডিকেল
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১০…
  • ০৪ আগস্ট ২০২৬
তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, স…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬