তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 

০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৪ PM
নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন

নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন © সংগৃহীত

ভারতে অবস্থানরত বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার নিজ থেকে কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবে না। তবে তিনি যদি নিজ উদ্যোগে দেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন এবং সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কথা জানান।

উল্লেখ্য, বিতর্কিত লেখার কারণে প্রায় দুই দশক আগে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। পরবর্তীতে ভারত সরকারের আশ্রয়ে পশ্চিমবঙ্গ ও নয়াদিল্লিতে বসবাস শুরু করেন তিনি। সম্প্রতি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পুনরায় বাংলাদেশে ফেরার আকুতি ব্যক্ত করেছিলেন।

অতীতে বাংলাদেশে তসলিমা নাসরিনের ওপর হওয়া নিপীড়ন ও নির্যাতনের প্রতিকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি যদি দেশে ফিরে আইনি সুরক্ষা বা আদালতের আশ্রয় চান, তবে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে যেকোনো অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950