দুই দফা দাবিতে সারাদেশে ডেন্টাল চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন

২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM
দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি

দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি © টিডিসি ছবি

দেশব্যাপী দুই দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ডেন্টাল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিভিন্ন মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট ও ডেন্টাল কলেজে একযোগে আয়োজিত এ কর্মসূচিতে ডেন্টাল পেশার মর্যাদা, মানসম্মত চিকিৎসাসেবা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দুটি দাবি হলো, ১. সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দ্রুত বাস্তবায়ন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী অবৈধ ডেন্টাল চেম্বার পরিচালনা বন্ধ করতে হবে। এর মাধ্যমে জনগণের জন্য নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

২. দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার স্থাপন করতে হবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ন্যূনতম পাঁচজন বিডিএস ডেন্টাল সার্জন এবং বিভিন্ন বিশেষায়িত শাখায় অন্তত পাঁচজন কনসালট্যান্ট ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। 

আন্দোলনকারীরা বলছেন, এতে গ্রামীণ জনগণ স্বল্প খরচে সহজলভ্য ও মানসম্মত ডেন্টাল চিকিৎসাসেবা পাবেন।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। স্মারকলিপিতে ডেন্টাল শিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজে আয়োজিত মানববন্ধনে কলেজের অধ্যক্ষ ডা. আকরাম পারভেজ, সিআইডিসিএইচ-এর পরিচালক ডা. সরওয়ার কামাল এবং পরিচালক ডা. শাহিকুল জাব্বার উপস্থিত থেকে বক্তব্য দেন। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, ঢাকা ডেন্টাল কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এবং রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9