ময়নামতি মেডিকেলে ভারতীয় ছাত্রের মৃত্যু

২২ মার্চ ২০২১, ০৭:১৩ PM
আরমান খান (গোল চিহ্নিত)

আরমান খান (গোল চিহ্নিত) © সংগৃহীত

কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজে আরমান খান নামে ভারতীয় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ মার্চ) হেমোরেজিক স্ট্রোকজনিত কারণে কুমিল্লার মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরমান খান ময়নামতি মেডিকেলের ৬ষ্ঠ ব্যাচের ২০১৬-১৭ সেশনের (এমবিবিএস ৫ম বর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি ভারতের উত্তর প্রদেশে।

জানা গেছে, শনিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আরমানকে নগরীর মুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর কারণ হিসেবে ‘হেমোরেজিক স্ট্রোক’ উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে।

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬