শেবাচিম ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

৩০ অক্টোবর ২০২০, ০৬:১৭ PM
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ © ফাইল ফটো

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিষ্ট্রার ডা. মো. মাসুদ খান বাদী হয়ে ওই হাসপাতালের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ওই চিকিৎসককে মারধর ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির মুখে এ বিষয়ে খোঁজ নিতে আজ শুক্রবার দুপুরে থানায় যান হাসপাতালের পরিচালক ডা. মো বাকির হোসেন। তখন তার সাথে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও ছিলেন। এসময় হাসপাতালের পরিচালক জানান, উদ্ভুদ্ধ পরিস্থিতিতে আইনগত করণীয় নির্ধারণ করতে তিনি এখানে এসেছেন।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, মামলা দায়েরের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন সহ-সভাপতি নুর ইসলাম দিপু বলেন, বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস-জুতা-ব্যাগ, কোন বিভাগে কবে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে কিডনী প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬