বরিশালে ফিলিস্তিনি শিক্ষার্থীদের মানববন্ধন

০৩ অক্টোবর ২০২০, ০৪:০৭ PM
মানববন্ধনে অংশ নেয়া ফিলিস্তিনি শিক্ষার্থীরা

মানববন্ধনে অংশ নেয়া ফিলিস্তিনি শিক্ষার্থীরা © সংগৃহীত

ইসরায়েলের প্রতি কয়েকটি মুসলিম দেশের সমর্থনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে সেখানে অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা। আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে ‘জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান স্টুডেন্ট ইন বাংলাদেশ’ এর আয়োজনে বরিশাল নগরীর টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়ারা সবাই বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাতিম রাবো এবং সহ-সভাপতি ইদ্রিস ইফাইসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশ সরকার সব সময় সমর্থন জানিয়ে এসেছে এবং তা অব্যাহত রয়েছে। যার জন্য তারা কৃতজ্ঞ। কিন্তু সম্প্রতি আরব-আমিরাত ও বাহরাইন ইসরায়েলি কর্মসূচির সমর্থন দিয়েছে। এর ধিক্কার জানিয়ে তাদের ওই অবস্থান থেকে সরে আসার আহবান জানান তারা।

সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপক নাহরীনের পক্ষে দেওয়া বিবৃতিতে সই জালিয়াতির অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬