মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ১৫ শিক্ষার্থী

২০ আগস্ট ২০২৬, ১২:৩৯ PM
হবিগঞ্জ মেডিক্যাল কলেজের হোস্টেলে সংঘর্ষ

হবিগঞ্জ মেডিক্যাল কলেজের হোস্টেলে সংঘর্ষ © টিডিসি সম্পাদিত

হবিগঞ্জ মেডিক্যাল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত মেডিক্যাল কলেজের হোস্টেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুরো হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানান, হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের শিক্ষার্থীরা লোহার রড, স্টাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।

আরও দেখুন: তর্কে পারঙ্গম, সাধারণেও অসাধারণ— কেন আব্দুর রশীদকে তর্কবাগীশ উপাধি দেওয়া হয়েছিল?

আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9