হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

০৮ আগস্ট ২০২৬, ০৪:২৮ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩০ PM
হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি কাভার্ডভ্যানসহ ভারতীয় জিরা, কম্বল, ফুচকা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় পণ্য চোরাচালানের তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এলাকাটি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। রাত আনুমানিক একটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ডভ্যান ফেলে রেখে চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান বলে বিজিবি জানিয়েছে। পরে ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে রাখা ভারতীয় জিরা জব্দ করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানটি জব্দ করে বিজিবি।

এদিকে একই দিনে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় কম্বল জব্দ করা হয়।

অন্যদিকে ৫৫ বিজিবির সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনক কয়েকটি বস্তায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও পাঁচ বোতল মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবির আরও জানায়, জব্দ করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬