উচ্চশিক্ষায় জেমির নতুন ঠিকানা, পেলেন ৭৩ লাখ টাকার বৃত্তি

১৯ আগস্ট ২০২৬, ০৩:৫২ PM
পড়াশোনার জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি পেয়েছেন ‎হবিগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি।

পড়াশোনার জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি পেয়েছেন ‎হবিগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। © টিডিসি ফটো

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনার জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি পেয়েছেন ‎হবিগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। তিনি বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৩ লাখ টাকা। চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় প্রতিবছর ১৫ হাজার মার্কিন ডলার পাবেন তিনি।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি দেওয়ার বিষয়টি জানান।

‎জেমি শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৫ সালে তিনি ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। প্রোগ্রামটি শেষ করার পর শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনার সুযোগ পান তিনি।

‎জেমির পরিবার সূত্রে জানা যায়, তাঁর বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং ক্ষুদ্র ব্যবসায়ী। পারিবারিক নানা সীমাবদ্ধতার মধ্যেও জেমি পড়াশোনা চালিয়ে আসছেন। কলেজ কর্তৃপক্ষও তাঁর পড়াশোনায় সহযোগিতা করেছে।

‎জেমি বলেন, বৃত্তি পাওয়ার খবরটি প্রথমে তাঁর বিশ্বাস হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠি বারবার পড়ে বিষয়টি নিশ্চিত হন। এখন তিনি উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তাঁর মতো অন্য শিক্ষার্থীরাও যেন এ ধরনের সুযোগ পায়, সে প্রত্যাশার কথাও জানান তিনি।

‎জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জেমির এই অর্জন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। তাঁর মতো প্রতিকূলতার মধ্যেও চেষ্টা ও অধ্যবসায় থাকলে অন্যান্য শিক্ষার্থীরাও নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে।

‎জেমির বৃত্তির মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে তাঁর চার বছরের উচ্চশিক্ষার ব্যয়ভার থেকে নির্ধারিত অর্থ বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় বহন করা হবে।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9