হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

১৬ আগস্ট ২০২৬, ০১:৫৭ PM
সংঘর্ষের একটি মুহূর্তে

সংঘর্ষের একটি মুহূর্তে © টিডিসি

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ কর্তৃপক্ষের, কেন্দ্র ৭ শহরে

ঘটনার খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষের পুনরাবৃত্তি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষের অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার সেই দুই ছাত্রদল নেতাকে…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘আর ১০টা মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’—আশিকুল
  • ১৭ অক্টোবর ২০২৬
ট্রাকচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল দুই সন্তানেরও, মৃতের সংখ্য…
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬