হবিগঞ্জে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

১৯ আগস্ট ২০২৬, ০৪:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেত থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই ছিলেন। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটার দিকে কয়েকজন শ্রমিক ধান কাটতে যাওয়ার সময় ধানক্ষেতে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: পদত্যাগ নাকি সরিয়ে দেওয়া হলো পিএসসি চেয়ারম্যানকে?

চুনারুঘাট থানার পুলিশ জানায়, সুজনের শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ধানক্ষেত থেকে সুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬