সপ্তাহে দুদিন ছুটি দাবি মেডিকেল ছাত্রীর, কী জবাব দিলেন প্রধানমন্ত্রী?

১১ জুলাই ২০২৬, ১২:৩৬ PM
ঢামেক ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢামেক ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছেন। তবে বিষয়টি টেকনিক্যাল হওয়ায় সংশ্লিষ্টদের বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি। আজ শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ‘সপ্তাহের সাত দিনের মাঝে ছয় দিনই আমাদের ক্লাস। ছয় দিনই আমাদের পরীক্ষা। ১০ থেকে ১২ ঘণ্টা ক্লাস-পরীক্ষার পর আমরা সপ্তাহের একটা দিন শুধু বন্ধ পেয়ে থাকি। এই বন্ধে বেশিরভাগ সময় আবার চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে।’ 

এভাবে ইফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ-উদ্দীপনা কমে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে যায়।’ প্রধানমন্ত্রী কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটি যেন দেওয়া হয়।

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫ ভর্তিচ্ছু

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ব্যাপারটা যেহেতু আপনাদের সাবজেক্ট, একটা টেকনিক্যাল সাবজেক্ট, আমি জানি না এটা ওভাবে বলা সম্ভব কিনা। এটা নিশ্চয়ই আপনাদের যারা সিনিয়র আছেন, ডাক্তার যারা আছেন, আমার মনে হয়, এটা বোধহয় উনাদের। উনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। অবশ্য বলা যায়, আমিও সপ্তাহে সাত দিন কাজ করি।’

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950